,

‘ভালো কাজ পেলে চলচ্চিত্রে ফিরবেন হ্যাপি’

photo-1481092166বিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন ধরেই ছোট ও বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গত বছরের জুলাই মাসে ঢাকাই ছবি ‘ধূমকেতু’র একটি আইটেম গানে নেচেছিলেন তিনি। সেই গানের ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ইউটিউবে। এই ছবিই কি হ্যাপির শেষ ছবি হবে, না আরো ছবিতে অভিনয় করবেন তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক হাসান। তিনি জানান, ভালো কাজ পেলে হ্যাপির ফেরার সম্ভাবনা আছে।

শাফিক হাসান বলেন, ‘হ্যাপি এই আইটেম গানে ভালো কাজ করেছে। তার মধ্যে অভিনয় প্রতিভা আছে। আমি মনে করি, ভালো কাজ পেলে সে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’ হাসান যোগ করেন, ‘ভালো কাজ পেলে হ্যাপি চলচ্চিত্রে ফিরবে। তার এখনও কাজ করার ইচ্ছা আছে। কিন্তু কাজ করার মতো ছবি আগেও পায়নি, এখনো পাচ্ছে না। সে আমাকে বলেছে, ভালো কাজ হলে ডাকার জন্য।’

হ্যাপির বিষয়ে হাসান আরো বলেন, ‘তাকে আমি পারিবারিকভাবে চিনি। অনেক রুচিশীল একটি মেয়ে। যেকোনো গল্পে সে কাজ করবে না। দর্শক আমাদের এই গান দেখলেও কিছুটা বুঝবেন। আমরা কিন্তু তাকে খারাপভাবে উপস্থাপন করিনি। সব মিলিয়ে বলব, এ ধরনের শিল্পীদের চলচ্চিত্রে প্রয়োজন।’

শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। আইটেম গানটিতে হ্যাপি ছাড়াও দেখা যাবে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা পরী মণিকে। ছবির সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতের জোজো। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা