,

বাংলাদেশ ও ভারত চুক্তি হচ্ছে চট্টগ্রাম-মোংলা বন্দর ব্যবহারে

01-197নিউজ ডেস্ক : চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি সই হচ্ছে। এ ছাড়া পায়রা বন্দরে একটি বহুমুখী টার্মিনাল নির্মাণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি সই হবে।

আজ বুধবার ঢাকায় শুরু হওয়া দুই দেশের নৌপরিবহনসচিবদের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহনসচিব অশোক মাধব রায় সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণের বিষয়ে, কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী পরিবহনের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করা হবে।

তিনি জানান, পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণের ব্যাপারে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। ওই প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চাইলে ভারতের নৌপরিবহনসচিব রাজীব কুমার সাংবাদিকদের বলেন, ইন্ডিয়া পোর্ট গ্লোবাল নামের ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি একাধিক প্রতিষ্ঠানের পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণের জন্য অর্থায়নে আগ্রহ আছে। দুই দেশ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারত কখন থেকে ব্যবহার করতে চায়—জানতে চাইলে রাজীব কুমার সাংবাদিকদের বলেন, দুই পক্ষের মতামতের ভিত্তিতে যত শিগগিরই সম্ভব এটি ঠিক করা হবে। এ মাসেই চুক্তিটি সই হবে বলে আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। তাঁর এই সফরে উপরিউক্ত তিনটি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। আজ বুধবার সকালে ঢাকায় শুরু হওয়া দুই দেশের নৌপরিবহনসচিবদের বৈঠক বিকেল পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে