বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত না পাকিস্তানের হয়ে খেলবে সানিয়া মির্জার সন্তান?

mirzaস্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিককে। বিয়ের পরও সানিয়া দেশের হয়ে খেলে যাচ্ছেন।

কিন্তু তাদের সংসারে তো একদিন সন্তান আসবেই। সেই সন্তান কোন দেশের হয়ে খেলবে? সম্প্রতি এমনই এক অদ্ভূত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সানিয়াকে।

সম্প্রতি জি টিভির ‘ইয়ারন কি বরাত’ শো তে সানিয়া মির্জা তার বলিউডের ঘনিষ্ট বান্ধবী পরিণীতি চোপড়ার সাথে উপস্থিত হয়েছিলেন। শোটির উপস্থাপক বলিউড পরিচালক সাজিদ খান সানিয়াকে এমন প্রশ্ন করে বসেন। সাজিদ খান বলেন, “আমি প্রতিটি ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকের হয়ে প্রশ্ন করতে চাই, তোমাদের বিবাহিত জীবনের ইতোমধ্যে ৬ বছর কেটেছে।ঈশ্বরের ইচ্ছায় অবশ্যই তোমাদের ঘরে সন্তান আসবে। সেই সন্তান যদি ক্রীড়াবিদ হয় তবে ভারত না পাকিস্তানের হয়ে খেলবে?”

সাজিদের এই গুগলি খুব দক্ষতার সাথে সামাল দেন সানিয়া। তিনি বলেন, “আমার সন্তানকে যে স্পোর্টসম্যানই হতে হবে এমন তো কোনো কথা নেই। সে তো একজন ডাক্তার, অভিনয়শিল্পী, শিক্ষক কিংবা ইঞ্জিনিয়ার হতে পারে। আর যদি হ্য়ও তবে কোন দেশের হয়ে খেলবে সেটা সেই ঠিক করবে। আমি ভারতীয় হিসেবে যেমন গর্বিত তেমনই গর্বিত পাকিস্তানি হিসেবে। এবং অবশ্যই আমার স্বামীকে নিয়ে আমি গর্বিত। ”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত