,

আমরা চাই দেশের উন্নয়ন হোক, দেশ এগিয়ে যাক : প্রধানমন্ত্রী

hasina4নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক।

এ জন্য আমরা লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছি। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালতে চাই। গত ৭ বছরে এ পর্যন্ত আমরা ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি।
অদম্য বাংলাদেশ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন, আমদানির ব্যাপারে ভারতের সঙ্গে কথা হয়েছে। নেপাল, ভুটানের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সেখানে আমরা উৎপাদন করব, বিক্রি করব। বিদ্যুৎ নিয়ে আসব। নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কাজ শুরু হয়েছে। মূল প্রকল্প পাস হয়ে গেছে। এ ছাড়া আমরা সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস উৎপাদনে পদক্ষেপ নিয়েছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ৭৮% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। নতুন ১ কোটি ১৪ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। সব মিলিয়ে ৫ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, সেই সাথে আমরা ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। আমরা এ দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার পরিকল্পনা করেছি। আর ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। আর ২০৩০ সালের মধ্যে ৪৫ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে ৩৪ হাজার গ্রাহকের কাছে গ্যাস সরবরাহ করেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে