,

আম্পায়ারের সিদ্ধান্তকে স্টুয়ার্ট ল সহজভাবেই নিচ্ছেন

9afস্পোর্টস ডেস্ক : খুলনার কোচ স্টুয়ার্ট ল বিষয়টিকে সহজভাবেই দেখছেন। তার মতে, ‘আম্পায়ারিং করা কঠিন কাজ। তারাও মানুষ। মানুষ মাত্রই ভুল করে।’

মঙ্গলবার এলিমিনেটর ম্যাচে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন ফিল্ড আম্পায়াররা। যার সবক’টিই গেছে খুলনা টাইটানসের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ সময়ে ওপেনার হাসানুজ্জামান ও টপঅর্ডার ব্যাটসম্যান বেনি হাওয়েলের বিপক্ষে এলবিডাব্লিউয়ের সিদ্ধান্ত দেন আম্পায়ার খালিদ মাহমুদ ও নাদির শাহ। যদিও টিভি রিপ্লেতে স্পষ্ট, যার কোনোটাই আউট ছিল না।
যদিও ম্যাচ শেষে খুলনার কোচ স্টুয়ার্ট ল বিষয়টিকে সহজভাবেই দেখলেন। তার মতে, ‘আম্পায়ারিং করা কঠিন কাজ। আপনারা কেউ কি কখনও আম্পায়ারিং করেছেন? কাজটা খুব একটা সহজ না। তারাও মানুষ। মানুষ মাত্রই ভুল করে।’

বুধবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে তারা লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। ম্যাচটিতে শিষ্যদের ইতিবাচক থাকার আহবান বাংলাদেশের সাবেক এই কোচের। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের জন্য প্রত্যেকটি ম্যাচই কঠিন। আশা করি কঠিন পরিস্থিতিতে আমরা আবারও দলগত নৈপূণ্য প্রদর্শন করতে সক্ষম হবো। আমার বিশ্বাস ছেলেরা কাল (বুধবার) ঘুরে দাঁড়াতে পারবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা