,

শাকিলের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি: চিকিৎসক

323500নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে সকাল সেয়া ১০টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ। ময়নাতদন্ত শেষ তিনি সাংবাদিকদের জানান, তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পাকস্থলির আলামত মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এছাড়া হার্ট, রক্ত ও ইউরিন পরীক্ষার জন্য আলামত হিস্ট্রো প্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্পন্ন হবে।

মেডিকেল বোর্ডের অপর দুই সদস্যরা হলেন- সহকারী অধ্যাপক ডাক্তার আ ফ ম শফিউজ্জামান ও প্রভাষক প্রদীপ কুমার।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো জাপানিজ কুইজিন রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলের অসুস্থ হওয়ার খবর দেয়া। পরে হোটেলের একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, শাকিল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরে সামদাদো জাপানিজ কুইজিন রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলের অসুস্থ হওয়ার খবর দেয়া। পরে হোটেলের একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, শাকিল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাকিলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ তার বাড়ি ময়মনসিংহের বাঘমারায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শাকিলের দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি