,

শাকিলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

image-10925নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কবি-সাহিত্যিকসহ শাকিলের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। তাদের চোখে-মুখে ছিল শোকের ছায়া।

জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ড. মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন।

জানাজার আগে শাকিলের ছোটভাই রিপন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তার কোনো কথাবার্তা ও আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে মাফ করে দেবেন। এছাড়া তার কাছে কোনো দেনা-পাওনা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শাকিলের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মিলেনি। তবে হৃদপিণ্ড বড় ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।

শাকিলের মরদেহ এখন নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি ময়মনসিংহে। সেখানে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাপানি কোচিন রেস্তোরাঁ সামদাদোর একটি কক্ষে শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়। গত রাতে শাকিলের মরদেহ ছিল বারডেমের হিমঘরে।

আইনজীবী বাবা ও শিক্ষক মায়ের সন্তান মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাবেক এই ছাত্রনেতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি