,

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২৫

image-51965আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। খবর বিবিসি, সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নালের।

খবরে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্পে এখনও অনেকে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশংকা করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।

সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পটি আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ভূমিকম্পের তীব্রতায় বান্দে আচেতে একটি বহুতল ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় পুলিশ স্টেশনও। উদ্ধারকাজ চলছে। অনেকের আটকে থাকার সম্ভাবনাও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ। এছাড়া শহরের বেশ কয়েকটি বাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

উল্লেখ্য, আচেহ প্রদেশেই ২০০৪ সালে আঘাত হেনেছিল সুনামি যার ফলে প্রদেশটির ১ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে