,

একসঙ্গে চাচী ও বোনকে বিয়ে করলো যুবক

9নিউজ ডেস্ক: পাকিস্তানের মূলতানে এক তরুণ এমনই ঘটনা সৃষ্টি করলেন যে, বিশ্ব মিডিয়া খরবটি নিয়ে তোলপাল শুরু গেছে। বিয়ে বলতে আমরা জানি চার হাতের মিলন। চার হাত বলতে দুটি হাত পাত্রের, অন্য দুটি হাত পাত্রীর। এমনটাই হয়ে থাকে, এমনটাই সামাজিক রীতি।

সম্প্রতি পাকিস্তানে এমন একটি বিবাহ অনুষ্ঠিত হয়েছে যেখানে একসঙ্গে ছয় হাতের মিলন ঘটেছে। শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, পাকিস্তানের এক তরুণ একসঙ্গে দুই মহিলাকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, যা আরও বিস্ময়কর তা হলো, যে দুই মহিলাকে তিনি বিয়ে করেছেন, তাদের একজন তার নিজেরই চাচী এবং অন্যজন তার চাচীর মেয়ে, অর্থাৎ চাচতো বোন।

পাকিস্তানে মূলতানি তরুণের নাম ইউসুফ খান। তার বয়স ৩০-এর কাছাকাছি হবে। আর তার চাচী তার থেকে বয়সে বড়। বছর কয়েক আগে তার চাচী বিধবা হন। তরুণী মেয়েকে নিয়ে তারপর থেকে একাই ছিলেন তিনি। হঠাৎই তার সাবেক শ্বশুরবাড়ির তরফ থেকে মহিলার কাছে ইউসুফ অর্থাৎ তারই ভাশুরপুত্রের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি সম্মত হন।

এদিকে তার মেয়েও ইতিমধ্যে বিবাহযোগ্যা হয়ে উঠেছে। পারিবারিক আলোচনায় স্থির হয়, মেয়েরও বিয়ে হবে ইউসুফেরই সঙ্গে। একই দিনে একই অনুষ্ঠানে মা ও মেয়েকে বিয়ে করে নেন ইউসুফ। তার চাচতো বোন অবশ্য তার চেয়ে বয়সে ছোট।

পাকিস্তানি সংবাদমাধ্যমে এই নিয়ে প্রকাশিত খবর থেকে জানা যায়, বিষয়টি নিয়ে পাত্র-পাত্রীর পরিবারে কোনো অস্বস্তি তো নেই-ই, বরং ইয়ুসুফের বাবা ছেলের এই পদক্ষেপে অত্যন্ত খুশি। সামাজিকভাবেও ইউসুফকে মর্যাদা দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, দুই ‘অসহায়’ মহিলাকে ‘উদ্ধার’ করে একেবারে ‘পুরুষোচিত’ কাজই করেছেন ইউসুফ।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। দুই কনের হাত ধরে বসে থাকা বর ইউসুফের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা