,

ফাইনালে ঢাকা, বুধবারের অপেক্ষায় খুলনা

নিজস্ব প্রতিবেদক : খুলনা টাইটানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ বল বাকি থাকতেই ৮৬ রানে গুটিয়ে যায় খুলনা। ফলে ৫৪ রানের বিশাল জয় পায় ঢাকা।তবে হেরে গেলেও বিপিএলের শিরোপা লড়াইয়ে খুলনার আশা এখনো শেষ হয়ে যায়নি।

image-9682

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ী হলেই শুক্রবারের ফাইনালে ঢাকার বিপক্ষে শিরোপা-যুদ্ধে নামবে তারা।

ওপেনিং জুটিতে ৩৪ রান তুলে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ হাসানুজ্জামান। পাওয়ার প্লে’র শেষ ওভারে (ষষ্ঠ) ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। ওয়াইড বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ফ্লেচার (২৮)।

পরের ওভারেই জোড়া আঘাত হানেন আন্দ্রে ‍রাসেল। মাহমুদউল্লাহ রিয়াদের (৫) পর হাসানুজ্জামানকে (৫) সাজঘরে পাঠান ক্যারিবীয় অলরাউন্ডার। বেনি হাওয়েলকে (৪) এলবিডব্লু করে উইকেটের খাতায় নাম লেখান বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম।

দশম ওভারে নিজের বলে নিজেই আব্দুল মজিদের (৭) ক্যাচ তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন। দলীয় ৫৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখেই পড়ে খুলনা। ১৫ রান যোগ হতেই নিকোলাস পুরানকে (৯) ডোয়াইন ব্রাভোর ক্যাচবন্দি করেন আবু জায়েদ।

এর আগে দলীয় ৬৫ রানে পাঁচ উইকেট হারালেও ঝড়ো ব্যাটিংয়ে দলকে মাঝারি পুঁজি এনে দেন আন্দ্রে রাসেল। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে আট উইকেট হারিয়ে ১৪০ রান তোলে ঢাকা।

সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটানস।

এদিকে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে তামিম-গেইলের চিটাগং ভাইকিংস। ১৪৩ রানের লক্ষ্যে ৯৪ রানে সাত উইকেট হারালেও চিটাগংয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ড্যারেন স্যামি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ রানে (২৭ বল) অপরাজিত থেকে রাজশাহী কিংসকে কোয়ালিফায়ারে নিয়ে যান ক্যারিবীয় তারকা।

সাকিবদের হারিয়েই শেষ চারের টিকিট পায় খুলনা। বাঁচা-মরার ম্যাচটিতে (৪ ডিসেম্বর) ছয় উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে আসে মাহমুদউল্লাহর দল। এটি ছিল রাউন্ড রবিন পর্বের শেষ (৪২তম) ম্যাচ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে