,

জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন আল গোর

 

আন্তর্জাতিক ডেস্ক :সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে কথা বলেছেন। সোমবার ওই আলোচনার পর আল গোর একে ‘ফলপ্রসূ’ বলেও উল্লেখ করেছেন।

dcd1f4800d5eafcfdf95748ea1fe313e-58463a0ed3f3d

এর আগে নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘চীনা মিথ্যা প্রচারণা’ বলে উল্লেখ করেছিলেন। অপরদিকে চলতি বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির প্রচারণায় অংশ নিয়ে আল গোর বলেছিলেন, ‘ট্রাম্প জয়ী হলে তিনি জলবায়ু প্রশ্নে বিশ্বকে ধ্বংসের মুখে দাঁড় করাবেন’।

ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিটের ওই আলোচনার পর গোর জানান, ওই আলোচনায় আমরা আন্তরিকভাবে প্রধান সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। এটা ছিল এক কৌতুহলোদ্দীপক আলোচনা, যা সামনেও জারি থাকবে।’

গোর পরে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন। তিনি একটি ‘অর্থপূর্ণ জলবায়ু নীতি’ আশা করছেন বলেও মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি-কে জানান। তবে গোপনীয়তা রক্ষার্থে তিনি ওই আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন এবং পরবর্তীতে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করবেন বলে উল্লেখ করেন।

ট্রাম্পের সহযোগীরাও আল গোরের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্স শুধু জানান, ‘সোমবারের দিনটি ছিল অন্তর্বর্তীকালীন কমিটির জন্য আরেকটি ফলপ্রসূ দিন।’

বিল ক্লিনটনের ভাইস প্রেসিডেন্ট থাকা আল গোর ২০০০ সালে বেশি পপুলার ভোট পেয়েও ইলেক্টোরাল কলেজ ভোটে বুশের কাছে পরাজিত হন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী না হলেও তিনি সোচ্চার থাকেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে। ২০০৭ সালে তিনি জলবায়ু ইস্যুতে অবদানের জন্য শান্তির জন্য নোবেল পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে