,

ঘুষ নেয়ার সময় বন কর্মকর্তা আটক

 

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ঘুষ নেয়ার সময় নাবিউল ইসলাম নামে এক বন কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা তাকে তার অফিস থেকে আটক করেন।

image-9665
দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম জানান, উপজেলার জোয়ারি ইউনিয়নের সামাজিক বনায়ন কর্মসূচির বিক্রি করা গাছের দাম বাবদ এলাকার ভুক্তভোগীদের পাঁচ লাখ টাকা পাওনা ছিল। এ অর্থ পরিশোধ করতে ভুক্তভোগীদের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন নাবিউল। ভুক্তভোগীরা ১০ হাজার টাকায় বিষয়টি রফা করেন।

পরে জোয়ারি এলাকার এক ভুক্তভোগী আলমগীর হোসেন বিষয়টি দুদক রাজশাহী কার্যালয়ে জানান।

এর পরিপ্রেক্ষিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর উপজেলা বন কর্মকর্তা নাবিউলকে দাবিকৃত ঘুষের টাকা দেন। এ সময় দুদক কর্মকর্তারা এসে তাকে হাতেনাতে আটক করেন।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, উপজেলা বন কর্মকর্তা নাবিউলকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের দায়ে মামলা করেছেন দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি