,

বেজায় চটেছেন তানহা

বিনোদন ডেস্ক :আগামী ৯ ডিসেম্বর শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাচ্ছে। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, পরীমনি ও তানহা তাসনিয়া। তবে তানহা ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

tanha-tasnia-making-debut-in-vola-to-jay-na-tare

সম্প্রতি ছবিটির অফিসিয়াল পোস্টার ও ট্রেলার প্রকাশ পেয়েছে। সেই পোস্টার এবং ট্রেলারজুড়ে শাকিব-পরীমনিকে দেখা গেলেও তানহা তাসনিয়াকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষেপেছেন ‘ভোলা তো যায় না তারে’ ছবির এই নায়িকা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটি আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। আমি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু ছবির পোস্টার ও ট্রেলারে আমাকে গুরুত্ব দেয়া হয়নি।

তিনি আরো বলেন, এই ছবিতে আমার সঙ্গে অনেক প্রতারণা করা হয়েছে। যে পারিশ্রমিক আমাকে দেয়ার কথা ছিলো, তার চল্লিশ ভাগ মাত্র পেয়েছি। পরে পরিচালকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে কথা বললে, তিনি দুঃখ প্রকাশ করেন।

সবশেষে তানহা বলেন, আমাদের দেশের ফিল্মে এই ধরনের বাজে অভ্যাস যতদিন থাকবে, ততদিন আমাদের দুরবস্থা যাবে না। আশা করছি, আগামীতে এ অবস্থার উত্তরণ হবে। তবে আমি একজন শিল্পী হিসেবে ধূমকেতু ছবির সার্বিক সাফল্য কামনা করছি। আশা করছি, সবাই হলে গিয়ে ছবিটি উপভোগ করবেন।

চিত্রনায়িকা তানহা তাসনিয়া বর্তমানে আরেফিন শুভর বিপরীতে ‘ভালো থেকো’ নামের একটি ছবিতে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে