বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রীর প্রেমে মজেছেন জহির!

বিনোদন ডেস্ক : ক্রিকেটারদের সঙ্গে শোবিজ তারকাদের প্রেম নতুন কোনো ঘটনা নয়। অতীতে এরকম প্রেম অনেকই দেখা গেছে। সম্প্রতি অভিনেত্রী হেজেল কিচকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এছাড়া বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই বলিপাড়ায় উড়ছে।
zaheer_khan_sagarika1481006887
এবার শোনা যাচ্ছে, চাক দে ইন্ডিয়া সিনেমা খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার জহির খান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার মাস ধরে প্রেম করছেন জহির-সাগরিকা। তাদের দুজনেরই এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি যুবরাজ-হেজেলের বিয়েতেও একসঙ্গে এসেছিলেন তারা। তারপরই গুঞ্জন আরো জোরালো হয়েছে।

এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সাগরিকাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন জহির। সম্ভবত এই প্রস্তাবে রাজিও হয়েছেন এ অভিনেত্রী। তাই খুব শিগগিরই তাদের বিয়ের সানাই বাজতে পারে।

তবে জহির খানের সঙ্গে শোবিজ তারকাদের প্রেম এবারই প্রথম নয়। এর আগে ইশা শার্বানির সঙ্গে আট বছর প্রেম করেছেন সাবেক এ পেস বোলার। পরে তাদের মধ্যে ব্রেকআপ হয়। এরপর ভিজে রামোনা এরেনার সঙ্গে জহিরের প্রেমের গুঞ্জন শোনা যায়।

সাগরিকা চাক দে ইন্ডিয়া সিনেমায় প্রীতি সাবারওয়াল চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এছাড়া ফক্স, মিলে না মিলে হাম, রাশ, প্রেমাচি ঘোশতা, জী ভর কে জী লে এবং দিলদরিয়া সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির