,

স্যামি জেতালেন রাজশাহীকে

255888স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চিটাগংকে হারিয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রাজশাহী কিংস। শেষ মুহূর্তে ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রাজশাহীকে এই অনবদ্য জন্য এনে দেন ড্যারেন স্যামি।

শেষ পর্যন্ত ফরহাদ রেজার ১৯ রানের অপরেয়াজিত সঙ্গই স্যামিকে ম্যাচ জয়ী ইনিংস খেলতে সহায়তা করে।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শুভাশিস রায়ের বলে ক্যাচ দিয়ে আউট হন মোমিনুল হক (৪)। আর পরের ওভারের প্রথম বলে আব্দুর রাজ্জাকের বলে শূন্য রানে আউট হন নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। এরপর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাব্বির রহমান। ইনিংসের ষষ্ঠ ওভারে শুভাশিস রায়ের বলে মোহাম্মদ নবীর হাতে ধরা পড়ার আগে সাব্বির করেন ১১ রান। দলীয় ৩৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় রাজশাহী।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন সামিত প্যাটেল এবং নুরুল হাসান সোহান। তবে, স্কোরবোর্ডে আর মাত্র ১৪ রান উঠতেই বিদায় নেন প্যাটেল। ইনিংসের দশম ওভারে মোহাম্মদ নবী বোল্ড করে ফেরান ৫ রান করা প্যাটেলকে। দলীয় ৫৩ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে রাজশাহী।

দলীয় ৫৫ রানের মাথায় বিদায় নেন সেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে সাকলাইন সজীবকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন শোয়েব মালিকের হাতে। মালিক বাউন্ডারিতে ক্যাচটি লুফে নিলেও শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে সেটি তুলে দেন জহুরুলের হাতে। বিদায় নেওয়ার আগে নুরুল হাসান সোহান ২৮ বলে দুই চার আর একটি ছক্কায় করেন ৩৪ রান। একই ওভারের শেষ বলে সাকলাইন সজিব বোল্ড করেন জেমস ফ্রাঙ্কলিনকে (২)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা