,

নাফ নদী থেকে আরও এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের স্থলবন্দর সংলগ্ন নাফনদী থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১ টার দিকে টেকনাফ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

coxটেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন, সকালের দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০।

মরদেহে থামি (রোহিঙ্গা ভাষায়) কাপড় রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করেন টেকনাফ থানার এসআই মফিজুল ইসলাম।

স্থানীয় লোকজনের দাবি মরদেহটি একজন রোহিঙ্গা নারীর।

গত রোববার গভীর রাতে নাফ নদীর মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে।

এতে টেকনাফের স্থানীয় জেলেরা এক নারীসহ ৩ জনকে উদ্ধার করলেও নিখোঁজ ছিল অনেকেই। উদ্ধার মরদেহটি তাদের কোন একজনের হতে পারে।

এর আগে সোমবার সকালে মিয়ানমারের ওই পাড়ের নাফ নদীর তীরে চরে আটকা অবস্থায় আরও দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। যে সমস্ত ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাদের মধ্যে ‘আয়লান রোহিঙ্গা’ খ্যাত ১০ মাস বয়সী শিশু তাওহীদ অন্যতম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি