,

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই

নিজস্ব প্রতিবেদক

image-9601

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, বিশিষ্ট কবি ও লেখক, এক সময়ের তুখোর ও মেধাবী ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিল আর নেই। ৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ এর হোটেল সামদা দো থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই হোটেলে তিনি নিয়মিতই যাতায়াত করতেন।

সামদা দো হোটেল কর্তৃপক্ষের বরাতে ঘটনাস্থল থেকে জানা যায়, সোমবার রাতে মাহবুবুল হক শাকিল ওই হোটেলের একটি কক্ষে ছিলেন।

কিন্তু মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মরদেহ দেখতে পান বলে জানান সামদা দো হোটেলের কর্তৃপক্ষরা।

মাহবুবুল হক শাকিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ পদে দায়্ত্বি পালন করছিলেন। গুলশান থানার উপপরিদর্শক সোহেল রানা জানিয়েছেন, গুলশানের ওই রেস্তরার একটি কক্ষে তার মরদেহ রয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। সূত্র: জীবন থেকে নেয়া,কম

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি