,

পায়ে ধরে সালাম করা কি জায়েজ?

download আমার প্রশ্ন হচ্ছে, আমার নতুন বিয়ে হয়েছে। এখন ময়-মুরুব্বিরা নতুন বউ দেখতে আসেন। উনাদের পায়ে ধরে সালাম না করলে উনারা বেয়াদব মনে করেন বা বিভিন্ন ধরনের কথা বলেন। এখন ইসলামে পায়ে ধরে সালাম করাটা কি জায়েজ আছে? 

উত্তর : না। ইসলামে পায়ে ধরে সালাম করার কোনো বিধান নেই। এটি একেবারেই ইসলাম পরিপন্থী কাজ। সুতরাং এ বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন।

এখানে আসলে মন রক্ষা করার কোনো বিষয় নেই। আমরা যদি জানি যে এটা ইসলামের বিধান নয়, তাহলে সেই কাজটি করা উচিত নয়।  ইসলামের একটি বিধান স্বেচ্ছায়, জেনেশুনে লঙ্ঘন করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ কঠিন পর্যায়ে পৌঁছে যায়। এটা মুরব্বিদের বোঝাতে হবে। যেটা ইসলামের বিধান নয়, সেটি  করাও ঠিক নয়।

হতে পারে ইসলামের নিয়ম অনুযায়ী আপনি তাঁদের সালাম দিয়ে প্রয়োজনে তাঁদের জড়িয়ে ধরতে পারেন। তাঁদের হাতে, কপালে চুমু দিতে পারেন। এটা সুন্নাহ অনুযায়ী বৈধ। তাঁর মনটাকে জয় করতে হবে। এভাবে করলে মন জয় হয়ে গেলে হয়তো আর অভিযোগ করবেন না। তখন হেসে হেসে হয়তো এটাও বলে দিতে পারলেন যে, আসলে পায়ে ধরে সালাম তো হাদিসে নিষেধ আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা