,

আশুগঞ্জে ট্রেনে কাটা রাইসমিল শ্রমিকের মৃত্যু

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে রাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর মিয়া (১৬)। সে সুনামগঞ্জের মৃত আবু বক্কর মিয়ার ছেলে। নিহত সাইদুর মিয়া উপজেলার আলমনগর এলাকার অতুল রাইস মিলের শ্রমিক। মঙ্গলবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের হোম সিগনালের পূর্বপাশে রেলওয়ের ২৫ নং ব্রীজের এ ঘটনা ঘটে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় লোকজন আশুগঞ্জ রেলওয়ে ব্রীজের পূর্বপাশে একটি যুবকের লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। তাৎক্ষনিক ভাবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা বিষয়টি আখাউড়া রেলওয়ে থানাকে অবহিত করেছি। সেখান থেকে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা