,

৬ ডিসেম্বর মুক্ত হয় আখাউড়া

brahmanbaria-pic_mustofa-ka20161206111557আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় স্বাধীনতা যুদ্ধে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা। এই আখাউড়ার মাটিতেই শুয়ে আছেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালসহ বহু মুক্তিযোদ্ধা।
দিবসটি পালন উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। এতে সবাইকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর উপজেলার আজমপুর ও রাজাপুর এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর হওয়া যুদ্ধে পাক বাহিনীর ১১ সৈন্য নিহত ও মুক্তিবাহিনীর দু’জন শহীদ হন। ৪ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী মিলে আখাউড়ায় আক্রমন করে। ওই দিন আজমপুরে শহীদ হন লে. ইবনে ফজল বদিউজ্জামান। ৫ ডিসেম্বর সারাদিন ও রাত যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া শত্রুমুক্ত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা