,

রিজার্ভ চুরি: ফিলিপাইনকে তদন্তের তথ্য দেবে বাংলাদেশ!

bangladesh-bankনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তথ্য ফিলিপাইন কর্তৃপক্ষকে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। চুরি যাওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়া দ্রুততর করার জন্যই ওই তথ্য ফিলিপাইনকে দেওয়া হবে বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়। প্রায় ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হয়। ওই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে ওই অর্থ যায় দেশটির একাধিক ক্যাসিনোতে। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ডোমিঙ্গেজ গত সপ্তাহে ফিলিপাইন সফররত বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের তথ্য তাদের কাছে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে রিজার্ভ চুরির তদন্তের তথ্য ফিলিপাইনকে দেওয়া হবে না বলা হলেও আইনমন্ত্রী জানান, এটি সহযোগিতার অংশ। আমরা তদন্তের একটি হালনাগাদ প্রতিবেদন তাদের দেব। গত সপ্তাহে তিনি বলেছেন, ফিলিপাইনের রিজাল ব্যাংককে ওই রিজার্ভ চুরির দায়ভার গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রিজাল ব্যাংককে সতর্কবার্তা পাঠানোর পরও তারা ওই চুরির অর্থ ব্যাংক থেকে বের করার সুযোগ দিয়েছে। আরসিবিসিকে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক থেকে রেকর্ড এক বিলিয়ন পেসো (ফিলিপাইনের মুদ্রা) বা দুই কোটি ডলার জরিমানা করা হয়েছে।

আনিসুল হক এ প্রসঙ্গে বলেন, তারা যে দোষ করেছে, তার শাস্তি হিসেবেই ওই জরিমানা করা হয়েছে। গত মাসে ফিলিপাইনের মুদ্রাপাচারবিরোধী সংস্থা আরসিবিসি পাঁচ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই অর্থচুরির সঙ্গে জড়িত বলে অভিযোগপত্র দায়ের করেছে। তবে বাংলাদেশ পুলিশ, ফিলিপাইন কর্তৃপক্ষ, ইন্টারপোল বা মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর তদন্তে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে ফিলিপাইনের পক্ষ থেকে তদন্তের তথ্য তাদের দেওয়ার দাবি জানানো হলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, রিজার্ভ চুরির পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা কাউকেই দেওয়া হবে না। ফিলিপাইন সফর শেষে ঢাকায় ফিরে রবিবার দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি। এ সময় তারা অর্থমন্ত্রীকে সফরের নানা বিষয় অবহিত করেন । কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে