,

টেকনাফে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ থানার সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় চার ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩০ কোটি টাকা।

image-9581

সোমবার গভীর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন- বাবুল মিয়া (১৮), মো. জনি (৩৫), মো. ইদ্রিস (৩২) ও মো. জুবায়ের (১৮)।

মঙ্গলবার সকালে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার(গোয়েন্দা) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান সেন্টমাটিন্সের একটি দল ছেড়াদ্বীপের গভীর সমুদ্র থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের বহন করা একটি ইঞ্জিন চালিত বোট জব্দ করা হয়। অপরদিকে ছেড়াদ্বীপের দনিপাড়ার পশ্চিম বিচ এলাকা থেকে একটি বোট তল্লাশি করে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তবে এতে কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত ইয়াবাগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং আটক চারজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে