,

হ্যাপির আইটেম গান ইউটিউবে

 

বিনোদন ডেস্ক :সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে গতকাল সোমবার মুক্তি পেয়েছে আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির আইটেম গান। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিতে ব্যবহার হয়েছে হ্যাপির এই গান। ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। ‘ধূমকেতু’তে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও পরী মণি।

photo-1481002715

আইটেম গান সম্পর্কে পরিচালক শফিক হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাপি অনেক ভালো শিল্পী। এই গানটিতে সে অনেক ভালো করেছে। আমি যে কারণে তাকে নিয়েছিলাম, সেটা এই গানের মাধ্যমে পেয়েছি।’

আইটেম গানে হ্যাপিকেই কেন নেওয়া হয়েছিল—জানতে চাইলে পরিচালক বলেন, ‘তার সঙ্গে আমার পরিচয় শুটিংয়ের আরো আগে থেকে। চলনে-বলনে অনেক মার্জিত একটা মানুষ। আমিও চাইছিলাম, আমার ছবিটার আইটেম গানটিকে আমি সুন্দরভাবে উপস্থাপন করব। যা চেয়েছি, হ্যাপির কাছ থেকে আমরা তা পেয়েছি।’

ছবিতে আইটেম গান কতটা প্রাসঙ্গিক—জানতে চাইলে শফিক বলেন, ‘আমি আসলে গল্পের ভেতর দিয়ে এই আইটেম গানটা করেছি। গল্পে দেখা যাবে যে, ছবির নায়ক একটি বারে যাবে। আড়াল থেকে নায়কের শ্বশুর দেখছে, নায়ক কী করে। এ রকম একটি দৃশ্যে আইটেম গান করেছি। সেখানে হ্যাপি আছে, আবার নায়িকা পরী মণিও আছে।’

২০১৫ সালের জুলাইতে দুদিন বিএফডিসির ২ নম্বর ফ্লোরে আইটেম গানের শুটিংটি হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতের জোজো। এই ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলী রাজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা