,

রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় বসছে মিয়ানমার-ইন্দোনেশিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইন রাজ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে খোলাখুলি আলোচনায় ইন্দোনেশিয়াকে আমন্ত্রণ জানাল মিয়ানমার। রোহিঙ্গা নিধনের বিষয়ে মিয়ানমার সারা বিশ্বের রোষের মুখে পড়েছে। মানবাধিকার লঙ্ঘণের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে এশিয়ার এই দেশটির বিরুদ্ধে। তবে তার মধ্যে একটুখানি প্রশান্তির বাতাস বুলিয়ে দিলো ইন্দোনেশিয়া। রোহিঙ্গা ইস্যুতে প্রথম থেকেই মিয়ানমারকে সমর্থন দিয়ে আসছে দেশটি। মিয়ানমারও ইন্দোনেশিয়ার এ সমর্থনকে স্বাগত জানিয়েছে।

1432304591502

এবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্টমন্ত্রী অং সান সুচির আমন্ত্রণে মঙ্গলবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করছেন। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট জানায়, রোহিঙ্গা ইস্যুতে যে জটিলতার সৃষ্টি হয়েছে সে ব্যাপারে খোলামেলা আলোচনায় বসবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বেশ কয়েকবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সুচি ইন্দোনেশিয়া সফরের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের কাছে তীব্র সমালোচনার মুখে পড়ে সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

চলতি বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তে অবস্থিত একটি পুলিশ পোস্টে হামলা চালানো হয়। এ হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে দেশটির সেনাবাহিনী। এরপরই রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়ন শুরু হয়। মিয়ানমারের লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানায়, ব্যাপকহারে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে, তাদের ধর্ষণ, যৌন হয়রানি, নির্যাতন ও হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার রোহিঙ্গাকে নিজেদের আবাস থেকে বিতাড়ন করা হয়েছে। চলমান সংঘাতের কারণে ৭০ হাজারেরও বেশি নিরপরাধ রোহিঙ্গা খাবারের কষ্টে ভুগছে। কোনো ধরনের সহায়তাই পাচ্ছে না তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা