বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার

jaya-1আন্তর্জাতিক ডেস্ক : শেষ হল ৭৫ দিনের লড়াই। মৃত্যুর কাছে হার মানলেন ভারতের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক এবং তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতা। তীব্র এ বাস্তবকে যেন বিশ্বাসই করতে পারছেন না তামিলনাড়ুর মানুষ। যে মানুষটি বহু রাজনৈতিক যুদ্ধ জিতে ফিরে এসেছেন তিনি আর ফিরবেন না। চোখের জলে তাই জয়ললিতাকে শেষ বিদায় জানাচ্ছেন জনতা।

রাজাজি হলে এই মুহূর্তে শায়িত রয়েছে জয়ললিতার মরদেহ। বাইরে কাতারে কাতারে মানুষ। সবার চোখ ঝাপসা। আসলে অভিনেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠার পথে যেভাবে তিনি লার্জার দ্যান লাইফ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন, গরীবের পাশে এসে দাঁড়িয়েছিলেন, পুরুষতন্ত্রের পাথরে ফাটল ধরিয়েছিলেন-তাইই তাঁকে দিয়েছে প্রায় দেবীর মর্যাদা। তামিলনাড়ুর কাছে তাই আজ যেন দেবী বিসর্জন। দশমীর বিষাদ ঘিরে রয়েছে গোটা রাজ্যকে।

বিকেল সাড়ে ৪টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। সাতদিনের শোক ঘোষিত হয়েছে রাজ্যে। প্রয়াত মুখ্যমন্ত্রীর সম্মানে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তিন দিনের ছুটি দেওয়া হয়েছে স্কুল-কলেজেও।

সরকারি তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাতেই অ্যাপোলো হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার পোয়েজ গার্ডেনের বাড়িতে। সেখান থেকে ভোরে আম্মার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে চেন্নাইয়ের রাজাজি হলে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে ৪টায় মারিনায় এমজিআরের সমাধির কাছেই জয়ললিতার শেষকৃত্য সম্পন্ন হবে।

জয়ললিতার মৃত্যুতে শোক

টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন, সবসময় সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। রাজ্যের উন্নতির কথা চিন্তা করেছেন। তার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে আমার। সেসব স্মৃতি চিরকাল সঙ্গে থাকবে। তার প্রয়াণে বিরাট শূন্যতা তৈরি হল। ঈশ্বর যেন দেশবাসীকে এই শোক সামলানোর শক্তি দেন।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও আম্মাকে ‘পিপলস লিডার’ বলে তার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।

এআইএডিএমকে সুপ্রিমোর মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, জনপ্রিয়, দক্ষ, সাহসী এবং মানুষের অত্যন্ত কাছের অসামান্য নেতৃ ছিলেন আম্মা। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আমি স্তব্ধ এবং দুঃখিত।

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী বলেছেন, অসুস্থতার দিনগুলোয় যেভাবে প্রতিটা মুহূর্ত লড়াই করেছেন, গোটা জীবন সেই অদম্য সাহসের সঙ্গে কাটিয়েছেন জয়ললিতা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ