,

প্রচারণায় আইভী

image-5নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের প্রচার শুরু করেছেন। আজ সকাল সোয়া ৯টায় নাসিক ৮নং ওয়ার্ডের পাঠানটুলি আইলপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ নৌকা প্রতীক ও ফুলের তোরা দিয়ে স্বাগত জানান আইভীকে। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে এসময় শত শত নারী ভোটাররা বিগত সিটি কর্পোরেশনের সময়ে আইভীর কাজের প্রশংসা করে। একই সঙ্গে ভবিষ্যতে আরো উন্নয়নের দাবি জানান তারা।

পরে সকাল সাড়ে ১০টায় ৮নং ওয়ার্ডের এনায়েতনগরে ফকীর হাছান আলীর মাজার জিয়ারত করেন আইভী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সহসভাপতি সাদেকুর রহমান, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বারি সাহেব, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সদস্য বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি কাজি ওয়াহিদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি