,

হঠাৎ আঘাতে বিধ্বস্ত ভারতীয় রণতরী

176438_15মেরামতির জন্য মুম্বই বন্দরে পাঠানো হচ্ছে ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ আইএনএস বেতওয়াকে। সোমবার দুপুর একটা পঞ্চাশ নাগাদ দুর্ঘটনার সম্মুখীন হয় নৌসেনার এই গাইড যুদ্ধজাহাজ।
বেতওয়াকে জাহাজ ঘাঁটিতে বাঁধতে গেলে বিপত্তি বাধে। সে সময় প্রায় শুকনো ছিল জাহাজ ঘাঁটি। ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। নিখোঁজ ২ নাবিক। ব্রহ্মপুত্র ক্লাসের ৪ হাজার টনের এই যুদ্ধজাহাজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে তৈরি হয়।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে নৌসেনা। নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, ‘‌ঘাঁটিতে বাধার সময় অসুবিধার সম্মুখীন হয় আইএনএস বেতওয়া। ব্লক মেকানিজম ব্যর্থ হওয়াতেই বিপত্তি।’‌
পশ্চিম ন্যাভাল কমান্ডের অধীনে এই যুদ্ধজাহাজ থেকে ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম বারাক ১ ক্ষেপণাস্ত্র এখান থেকে উৎক্ষেপণ করা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা