,

জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ুতে সাত দিনের শোক

joyআন্তর্জাতিক ডেস্ক : জয়ললিতা জয়রামের মৃত্যুতে ভারতের তামিলনাড়ু রাজ্যে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজ্য সরকার এই শোক ঘোষণা করে। বার্তা সংস্থা পিটিআই এই তথ্য জানায়।

রাজ্যের মুখ্যসচিব পি রামা মোহনা রাও এক প্রজ্ঞাপনে সাত দিনের এই শোক ঘোষণা করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার (আজ) থেকে রাজ্যে সাত দিনের শোক পালন শুরু হবে। শোক চলাকালে রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া তামিলনাড়ুর সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজ্যে শোক নেমে এসেছে।

জয়ললিতার মৃত্যুর পর তাঁর দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নতুন নেতা নির্বাচিত করা হয়েছে পনিরসেলভামকে। গত রাতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা