,

লাভ-সেক্স এবং এক যুবতির গল্প

devan_অনলাইন ডেস্ক : তখন তার বয়স মাত্র ১২। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভান মার্কের আঘাতটা আসে তখনই। জানতে পারেন, তিনি ‘যোনিহীন’। অর্থাৎ তার শরীরে কোন ভ্যাজাইনা নেই। কোন দিন যৌন মিলন করতে পারবেন না। মা-ও হতে পারবেন না। কিন্তু কৃত্রিম যোনি নিয়ে সেই ডেভান-ই এখন মা হতে চলেছেন!

এই অতি বিরল শারীরিক অবস্থাটির ডাক্তারি পরিভাষায় নাম, মেয়ার-রকিট্যাস্কি-কাস্টার-হাউসার-সিন্ড্রোম। ২৩ বছর বয়সি ডেভানের অকপট স্বীকারোক্তি ঝড় তুলে দিয়েছে ইন্টারনেট জগতে। বহু নারীর প্রেরণা এখন তিনি। সম্প্রতি একটি বিরল অস্ত্রোপচার হয় ডেভানের।

ডেভানের যোনি ছিল না। ফলে যৌন মিলন কোনও ভাবেই সম্ভব ছিল না। ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন জর্জিয়ার বাসিন্দা ট্রেন্ট। স্ত্রীর চিকিৎসা করান তিনি। কঠিন অস্ত্রোপচারের মাধ্যমে ডেভানের শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে কৃত্রিম যোনি তৈরি করেন চিকিৎসকরা!

সফল অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানিয়ে দেন, এবার একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি। সন্তানও ধারণ করতে অসুবিধা হবে না। সম্প্রতি ওই দম্পতি ঘোষণা করেছেন, তারা সন্তানের মুখ দেখতে যাচ্ছেন IVF-এর সাহায্যে। এ ব্যাপারে ডেভান বলেন, ‘হতে পারে আমার ভ্যাজাইনা ঈশ্বরের তৈরি নয়। মানুষের তৈরি। কিন্তু আজ আমি একজন পরিপূর্ণ নারী। আশা করি খুব শীঘ্রই মা হব। ‘

ডেভানের স্বামী বলেন, ‘ডেভানের ভ্যাজাইনা একেবারে অন্যরকম। বোঝা যায় কৃত্রিম। তাতে কী? আমি ওকে খুব ভালোবাসি। ‘ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা