বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই

22268আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতা আর নেই। স্থানীয় সময় গত রাত সাড়ে ১১টায় এ্যাপোলো হাসপাতাল কর্তপক্ষ একথা জানায়। রোববার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

২২ সেপ্টেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তাকে বেডে স্থানান্তরিত করা হয়। যেদিন জয়ললিতাকে সুস্থ ঘোষণা করা হয় ওইদিনই বিকেলে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তিনি। লে কত্রিপক্ষ এই বিষয়টিকে নিশ্চিত করেন।

৬৮ বছর বয়সী এই মন্ত্রি তামিলনাডুর জন্যে এনেছিলেন বেশকিছু পরিবর্তন যা তামিলনাডুকে তুলে ধরেন অনেক উপরে। তামিলনাডুর নাগরিকদের জন্যে তিনি তার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যান। তার এই অবদানের মধ্যে জয়ললিতা হেলথকেয়ারও ছিল। তার এই সাহসী উদ্যোগের জন্যে সবাই তাকে ‘আম্মাজান’ বলেও আখ্যায়িত করে।

তার এই মৃত্যুতে সবাই শোক প্রকাশ করেন। অসংখ্য মানুষ তার এই অসুস্থ থাকার সময় এপোলো হাসপাতালের সামনে ভিড় জমায়। বলা হচ্ছে যে এই মহীয়সী নারীর পর তামিলনাডুর হাল ধরার মত তেমন কোন নেতা পাওয়া যাচ্ছে না। তার এই মৃত্যুতে ৩ দিনের শোক পালনের ঘোষণা করা হয়। চেন্নাইয়ের সকল স্কুল কলেজ এই তিনদিন বন্ধ থাকবে।

এর আগে জয়ললিতার মৃত্যু সংবাদের খবর বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলেও তার চিকিৎসাকারী চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতাল জানিয়েছে ভিন্ন কথা। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুটি কয়েক সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ললিতার মৃত্যু নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা মনগড়া। কারণ, জয়ললিতার মৃত্যু হয়নি। তিনি এখনো বেঁচে আছেন। তবে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটজনক।

জয়ললিতার মৃত্যুর খবর শুনে ইতোমধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই মৃত্যু হয়েছে তার এক সমর্থকের। টিভি থেকেই নেত্রীর হার্ট অ্যাটাকের খবর জানতে পারেন গান্ধী নগর জেলার কাড্ডালোরের বাসিন্দা এআইএডিএমকে কর্মী নেলাগন্দন। শোনেন, জয়ললিতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকদের বিশেষ দল গঠিত হয়েছে। এই খবরে তিনি এতটাই ব্যথিত হন যে, সঙ্গে সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

রোববার সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় ৬৮ বছর বয়স্ক জয়ললিতাকে হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। জয়ললিতার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে। জয়ললিতার অসুস্থতার খবর জানার পর তামিলনাড়–সহ পুরো ভারতে নেমে এসেছে উৎকণ্ঠা। তার দ্রæত আরোগ্যোর জন্য প্রার্থনা করছেন তার দলের কর্মীসহ পুরো ভারতবাসী। জয়ললিতাকে এক নজর দেখার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছে হাজারো জনতা। উপচেপড়া মানুষের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ