,

স্ত্রীকে বাঁচাতে হবে, তাই ভায়োলিনেই সুর তুলেছেন ৭২ বছরের এই বৃদ্ধ

1480952363অনলাইন ডেস্ক : মুম্বই হাসপাতালে তাঁর স্ত্রী চিকিৎসাধীন। ক্যান্সারে আক্রান্ত। যে করেই হোক না কেন স্ত্রীকে তো বাঁচাতে হবে! তাই ভায়োলিন হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন ৭২ বছরের এই বৃদ্ধ।

গ্রিক পুরাণে অর্ফিউস তাঁর প্রাণাধিকা পত্নী ইউরিদিকের মৃত্যুর পরে তাঁকে পরলোক থেকে ফিরিয়ে আনতে অবলম্বন করেছিলেন সঙ্গীতকে। অর্ফিউসের মিথ এই মুহূর্তে সত্যি কলকাতায়

স্ত্রীর ক্যানসার। চিকিৎসার পয়সা নেই। কিন্তু আছে হার না মানা লড়াই। স্ত্রীর চিকিৎসার খরচা যোগাতে

তাই ভায়োলিন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ৭২ বছরের স্বপন শেঠ। তাঁর ভায়োলিনের সুরেই সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দিতে চাইছেন তিনি। চাইছেন স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু অর্থ।

সম্প্রতি এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় স্বপনবাবুকে নিয়ে একটি পোস্ট করেন। সঙ্গে তাঁর ভায়োলিন বাজানোর ভিডিও। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। দুদিনে ১০ হাজার জন শেয়ার করেছেন পোস্টটি।

স্বপনবাবুর বাড়ি কলকাতাতেই। মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর স্ত্রী চিকিৎসাধীন। ক্যান্সারে আক্রান্ত। যে করেই হোক না কেন স্ত্রীকে তো বাঁচাতে হবে। কিন্তু চিকিৎসার খরচা নেই। তাই ভায়োলিন বাজিয়ে যেটুকু রোজগার করা যায়। ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে ভায়োলিন শোনাচ্ছেন বদলে চেয়ে নিচ্ছেন কিছু টাকা।

সোশ্যাল মিডিয়ায় তাঁর বাজনা ভাইরাল হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলছে সাহায্য। প্রেম আর গান মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন ৭২ বছরের এই বৃদ্ধ। পুনরভিনীত হচ্ছে অর্ফিউসের কিংবদন্তি।-এবেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা