,

বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হতে চলেছে বাংলাদেশ : আফ্রিদি

1480953196স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিদেশী খেলোয়াড় হিসেবে প্রায় সব আসরেই খেলেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আর প্রত্যেক বারই নিজের নামের প্রতি সুবিচার করেছেন পাক এই ক্রিকেটার।

যদিও চলতি টুর্নামেন্ট তার দল রংপুর রাইডার্স ব্যর্থতার পরিচয় দিয়ে বিদায় নিয়েছে। তবে বিপিএল থেকে বিদায় নিলেও বাংলাদেশ দলের পারফর্মেন্স

দেখে মুগ্ধ আফ্রিদি। তার মতে বাংলাদেশ দল অন্যতম পরাশক্তিতে পরিণীত হচ্ছে।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হতে চলেছে বাংলাদেশ। তবে দেশের বাইরের কন্ডিশন বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য।

এজন্য দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে বাউন্সি উইকেটে খেলার অভ্যাস থাকতে হবে মুশফিক-তামিমদের। যদিও এখানকার ঘরোয়া ক্রিকেট চমৎকার। এটা এখন সঠিকভাবে কাজে লাগাতে হবে।

অন্যদিকে চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড বধের মিশন। আর নিউজিল্যান্ডের মাটিতে খেলার জন্য বাংলাদেশকে ভালোভাবে প্রস্তুতি নিতে বললেন এই পাকিস্তানী অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা