বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ ধর্মের বাইরে বলিউড তারকাদের বিয়ে, নাম নিয়ে যত ঝামেলা

yubiবিনোদন ডেস্ক : মনে আছে যখন চলচ্চিত্র নির্মাতা গুরু দত্ত সুন্দরী ওয়াহিদা রেহমানকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন; তখন ওয়াহিদা গুরু দত্তকে শুধু একটা শর্ত দিয়েছিল। আর সেটা ছিল যে, বিয়ের পর তাকে (গুরু দত্ত) অবশ্যই ইসলামে ধর্মান্তরিত হতে হবে। কিন্তু গুরু দত্ত সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আজ থেকে ছয় দশক আগের কাহিনী এটি।

সম্প্রতি ‘ব্রিট গার্ল’ হ্যাজেল কেচ ক্রিকেটার যুবরাজ সিংকে বিয়ের পর তার নাম পরিবর্তনে সম্মত হয়েছেন। হ্যাজেল কেচ তার নাম রেখেছেন ‘গুরবাসান্ট খার’। কিন্তু এতে অনেকেই আশ্চর্যই হয়েছেন।

বিনোদন শিল্পে নারী শিল্পীরা তাদের নিজ ধর্মের বাইরে গিয়ে বিবাহের পর তাদের নাম পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছেন। যার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।

১৯৬৯ সালে ক্রিকেট আইকন মনসুর আলি খানকে বিয়ের পর শর্মিলা ঠাকুরের নাম আনুষ্ঠানিকভাবে আয়েশা সুলতান রাখা হয়েছিল। তিনি এমন একজন অভিনেত্রী যিনি ক্রমাগত সব অলঙ্ঘনীয়কে ভেঙ্গে দেন এবং
হিন্দি ছবির নায়িকার ইমেজে পরিবর্তন আনেন। প্রকৃতপক্ষে এটা বিস্ময়কর ছিল।

কিন্তু শর্মিলা ব্যাখ্যা করেন, ‘বিয়ের পর নাম পরিবর্তনের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না। এই নাম পরিবর্তন কেবল একটি ইঙ্গিত হিসেবে আমি স্বেচ্ছায় করেছি। কিন্তু আমি ওই নাম কখনো ব্যবহার করিনি। আমি সবসময় শর্মিলা ঠাকুর নামটি ব্যবহার করি।’

এখন তার পুত্রবধূ কারিনা কাপুর তার কুমারি নামের শেষে ‘খান’ যোগ করেছেন। কিন্তু তার ক্ষেত্রেও, তার নাম বা ধর্মীয় বিশ্বাস পরিবর্তনে কোনো জবরদস্তি ছিল না।

আরো ফিরে দেখলে দেখা যায়, মধুবালাকে বিয়ে বিয়ের পর কিশোর কুমার আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং নাম পরিবর্তন করে রাখেন করিম আবদুল। তবে, কিংবদন্তিতুল্য এই গায়কের এ নামটি সম্পর্কে কেউ কিছু জানে না।

একটি অসমর্থিত প্রতিবেদন থেকে ধারণা করা হয় যে, যখন সুনীল দত্ত নার্গিসকে বিয়ে করেন; তখন নার্গিস হিন্দুধর্মে ধর্মান্তরিত হন এবং নির্মলা দত্ত নাম রাখেন।

যাইহোক, হিন্দুধর্মে ধর্মান্তরের কোন বিধান নেই। নার্গিস অবশ্যই ভালবাসার বাইরে তার স্বামীর নাম ও সংস্কৃতিকে অবলম্বন করেন।

সালমান খানের মায়ের প্রথম নাম ছিল সুশীলা চরক। লেখক সেলিম খানের সঙ্গে বিয়ের পর তার পরিবর্তিত নাম হয় সালমা খান। এছাড়াও, শাহরুখ খানের স্ত্রী গৌরী চিবা বিয়ের পর ‘খান’ উপাধি ধারণ করেন।

শাহরুখ খানের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু বলেন, ‘কিন্তু এটা তার (গৌরী) পছন্দ ছিল। সেখানে কোনো জবরদস্তি ছিল না। আর শাহরুখ খানের বাড়িতে ইসলাম ও হিন্দু ধর্মের দুটোরই অস্তিত্ব রয়েছে। এ বাড়ির শিশুরা তাদের পছন্দ মতো এদুটোর যে কোন ধর্মীয় বিশ্বাস গ্রহণ করতে পারে।’

মোটের ওপর, বিনোদন শিল্প হচ্ছে একটি সর্বোচ্চ ধর্মনিরপেক্ষ জায়গা। আন্তঃধর্মীয় বিবাহ সেখানে আহরহ ঘটছে।

আমির খানের স্ত্রী কিরণ রাও যিনি বিয়ের পরেও নাম পরিবর্তন করেননি। আমির খানের ভাগ্নে ইমরান খান মহা আনন্দেই অভন্তিকা মালিককে বিয়ে করেন। পরিচালক কবির খানের স্ত্রী মিনি মাথুরের নাম পরিবর্তন হয়ে গেছে।

যখন অমৃতা সিং সাইফ আলী খানকে বিয়ে করেন, তখন চলচ্চিত্র শিল্পে তিনি তার আসল নাম দ্বারাই পরিচিতি পান।

যুবরাজ সিংয়ের একজন উদ্যোক্তা বন্ধু বলেন, ‘নিজ ধর্মের বাইরে গিয়ে বিয়ে করে কিরণ রাও তার নাম পরিবর্তন করেনি। হ্যাজেল কেচ করেছেন। তার (হ্যাজেল কেচ) পছন্দে যুবরাজ সিং জোর করেননি। তিনি পরিবর্তন প্রত্যাশি এবং আমাদেরকে অবশ্যই তা সম্মান করতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ