,

জেলা পরিষদ নির্বাচন: এক-চতুর্থাংশ চেয়ারম্যান বিনাভোটে

jela-porisod1নিউজ ডেস্ক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে এক-চতুর্থাংশ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন। ৬১টি জেলা পরিষদের মধ্যে এখন পর্যন্ত ১৫টিতে আওয়ামী লীগের প্রার্থীর কোনো প্রতিদ্ব›দ্বী নেই।

সর্বশেষ আজ রোববার চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের লড়াই থেকে মাঠ ছেড়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যান পদপ্রার্থী নারায়ণ রক্ষিত। ফলে সেখানে চেয়ারম্যান পদে এখন একমাত্র আওয়ামী লীগ সমর্থিত এম এ সালাম বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৮ ডিসেম্বরের এ নির্বাচনে সাধারণ জনগণের ভোটাধিকার নেই, শুধু স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দিতে পারবেন।

এর আগে ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১২ জেলা পরিষদে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ জেলাগুলো হচ্ছে- গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, জয়পুরহাট, নেত্রকোনা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি ও ভোলা।

আর গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময়ে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলে হবিগঞ্জ জেলা পরিষদে শুধু আওয়ামী লীগ প্রার্থী একাই বৈধ প্রার্থী হিসেবে থাকেন। একই দিন বরগুনার জেলা পরিষদেও এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ফলে সেখানে একমাত্র আওয়ামী লীগ প্রার্থীই এখন বিজয়ের ঘোষণা পাওয়ার অপেক্ষায় আছেন। আজ সর্বশেষ বিনা ভোটে চেয়ারম্যানের তালিকায় যুক্ত হলো চট্টগ্রাম জেলা পরিষদ।

আগামী ২৮ ডিসেম্বর পার্বত্য তিন জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বাদ দিয়ে সারা দেশে ৬১ জেলা পরিষদে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হবে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বিএনপি ও জাতীয় পার্টি ঘোষণা দিয়ে এ নির্বাচন বর্জন করেছে।
বর্তমানে জেলা পরিষদগুলোর দায়িত্বে আছেন একজন করে প্রশাসক। নতুন আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫টি ওয়ার্ডে ১৫ জন সদস্য এবং পাঁচটি সংরক্ষিত মহিলা আসনে পাঁচজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে