শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ললিতার মৃত্যু সংবাদ স্রেফ গুজব: হাসপাতাল কর্তৃপক্ষ

jayalalitha-bg20161205131904আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিল নাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুর খরব দিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। হার্ট অ্যাটাকে ৬৮ বছর বয়সে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে খবর প্রচার করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার বিকেল ৫টার দিকে হার্ট অ্যাটাক হয় জয়জলিতার। এর পর থেকে এআইএডিএমকে নেত্রীকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা মৃত্যুর খবর প্রচার করলেও অফিসিয়ালি ঘোষণা এখনও আসেনি বলে জানায় তারা।

এ দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ুর একটি মিডিয়া। এই খবর প্রকাশ্যে আসতেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে কান্নার রোল। ভেঙে পড়েছেন আম্মার সমর্থকরা। অন্যদিকে এআইডিএমকে হেডকোয়ার্টারে অর্ধনমিত করা হয়েছে দলীয় পতাকা। যা থেকে তার মৃত্যুর খবর আরও স্পষ্ট হয়। যদিও এই খবরের সত্যতা অস্বীকার করেছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।

এই খবর গুজব বলে ট্যুইট করা হয়েছে হাসপাতালের তরফ থেকে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ দিকে এনডিটিভি জানিয়েছে, জয়ললিতা এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তারপর অবস্থার অবনতি হয় তার।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা