,

পাঁক হোটেলে আগুন, বেঁচে গেলেন ক্রিকেটাররা

karachiআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ঘরোয়া লিগের দল ইউনাইটেড ব্যাংক লিমিটেডের (ইউবিএল) টিম হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। তবে নিহতদের মধ্যে কোন ক্রিকেটার নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

রবিবার গভীর রাতে করাচি শহরের সাহারা-ই-ফয়সালের নিকট হোটেল রিজেন্ট প্লাজা নামের চার তারকা হোটেলটির নীচ তলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পাকিস্তানের প্রিমিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে এবার খেলছে ইউবিএল। অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালে এই হোটেলেই ছিলেন দলের ১০ ক্রিকেটার। এদের মধ্যে আরও ছিলেন দলটির সাবেক টেস্ট ক্রিকেটার উমর আমিন।

এ ব্যাপারে ইউবিএল দলের ম্যানেজার নাতিম খান বলেন, হোটেলের চতুর্থ তলায় রাত ৩টা ৩০ মিনিটে ক্রিকেটাররা আগুন ও ধোঁয়া আঁচ করতে পেরে জেগে ওঠে। ভয়াবহ আগুন থেকে নিজেদের বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান অলরাউন্ডার ইয়াসিম মুরতাজা। আর হাতের ইনজুরিতে পড়েন ২০ বছর বয়সী লেগ স্পিনার কারামাত আলী। তবে কোনো ক্রিকেটার মারা যাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে