,

রোগীর পেট থেকে মিলল ১১৮১৬টি পাথর

gallbladerঅনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা বিনোদ শর্মার পিত্তথলিতে অস্ত্রোপচার করতে গিয়ে চোখ কপালে উঠলো চিকিৎসকদের। সিটি স্ক্যানে ভারী প্রমাণিত হওয়া ওই বস্তুটি আর কিছুই নয়, প্রায় ১২ হাজার ছোট ছোট পাথর।

কোনটার আকৃতি ডিম্বাকার তো কোনটা গোলাকৃতি। টানা তিন দিন ধরে গোনার পর সে সংখ্যাটা দাঁড়ায় ১১ হাজার ৮১৬।

বিনোদ বছর দুয়েক ধরে পেটের ব্যাথায় কাতরাচ্ছেন। অনেক ডাক্তার-বদ্যি করেও পেটের ব্যাথার কোনও সুরাহা হয়নি। শেষে মথুরার সাওয়াই মান সিংহ হাসপাতালের চিকিৎসকের দ্বারস্থ হন। কী কারণে পেটের ব্যাথা তা জানতে প্রায় সমস্ত রকম পরীক্ষাই করানো হয়। সিটি স্ক্যানে পিত্তথলির অস্বাভাকিতা ধরা পড়ে। আকারে দ্বিগুণ হয়ে ঝুলে পড়েছিল সেটি। অস্ত্রোপচার করার পর দেখা যায় পিত্তথলির অস্বাভাবিকতার কারণ আসলে ২ থেকে ২.৫ মিলিমিটারের ১১ হাজারেরও অধিক গলস্টোন। একটি ১০ সেন্টিমিটারের পিত্তথলির মধ্যে এক সঙ্গে এতগুলো পাথরের উপস্থিতি এর আগে দেখা যায়নি।

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা