,

‘প্রচুর ম্যাসেজ পাচ্ছি’

babnaবিনোদন প্রতিবেদক : কদিন আগে প্রকাশিত হয়েছে অনিমেষ আইচের দ্বিতীয় ছবি ‘ভয়ংকর সুন্দর’-এর টিজার। তারপর থেকেই নাকি খুব সাড়া পাচ্ছেন এ চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। টিজারের সাড়া নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত।

কারণটাও অবশ্য পরিষ্কার। ‘ভয়ংকর সুন্দর’ অনিমেষ আইচের দ্বিতীয় ছবি হলেও বড় পর্দায় এই প্রথম দেখা যাবে ভাবনাকে। আগামী বছরের শুরুতেই তার জীবনে ঘটছে এই ঘটনা। আর ঘটনা ঘটার শুরুটা হলো টিজারে।

ভাবনা বললেন, ‘প্রচুর ম্যাসেজ (খুদে বার্তা) পাচ্ছি। টিজার প্রকাশের পর থেকেই অনেকে আমাকে ফোন ও ম্যাসেজ করছেন। মজার ব্যাপার হলো, যাদের সঙ্গে এর আগে আমার কখনোই কথা হয়নি, তারাই আমাকে বেশি ম্যাসেজ দিচ্ছেন। আর বন্ধুরা তো আছেই।’

‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে ভাবনার ‘নায়ক’ হিসেবে দেখা যাবে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়কে। এরপর তাঁরা একটি ফটোশুট করবেন, ‘ভয়ংকর সুন্দর’ ফেসবুক পেজ থেকে লাইভেও অংশ নেবেন। কথা বলবেন দর্শক ও ভক্তদের সঙ্গে। ভাবনা জানালেন, এ জন্য আগামী ৮ ডিসেম্বর কলকাতা যাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা