বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি রাশিয়া : মার্কিন বিমান বাহিনী

mujta-us-air-force-550x310পরমাণু অস্ত্রসহ ক্রমবর্ধমান সামরিক শক্তি অর্জনের কারণে রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিষয়ক সচিব ডেবোরাহ লি জেমস এমনটাই মনে করেন।
গত রোববার ক্যালিফোর্নিয়ায় বার্ষিক রিগান ডিফেন্স ফোরামে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলোচনাকালে ডেবোরাহ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা পরিচালনার অভিযোগ তোলেন এবং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ডেবোরাহ বলেন, “রাশিয়া হলো যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের বিভিন্ন হুমকি রয়েছে যেগুলোর সমাধানের চেষ্টা আমরা করছি। কিন্তু রাশিয়া বিশেষ করে তার পারমাণবিক শক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি।”
তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের মধ্যে সাম্প্রতিক অনিরাপদ মোকাবিলার বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, এধরণের মারাত্মক ঘটনা বন্ধে দুই দেশের মধ্যে আরও বেশি সংলাপ অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, এ ধরণের ঘটনা সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
সম্মেলনে লি জেমস ও অন্যান্য উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তারা একের পর এক একই ধরণের হুঁশিয়ারি উচ্চারণ করার পর লি জেমস রয়টার্সের সঙ্গে কথা বলছিলেন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন কোরের জেনারেল জোসেফ ডানফোর্ড সম্মেলনে বলেন, রাশিয়া ন্যাটোকে সীমিত করে রাখতে এবং বিশ্বব্যাপী মার্কিন ক্ষমতা প্রদর্শনের বিষয়টি প্রতিরোধ করতে বদ্ধপরিকর। তিনি ইউক্রেন এবং সিরিয়া যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, রাশিয়া খুবই কার্যকরভাবে এমন সব জায়গায় লড়াই চালিয়ে যাচ্ছে যেটা আমরা গত কয়েক দশকে দেখিনি।
নেভাল অপারেশসন্স-এর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন ডানফোর্ডের মন্তব্যে সমর্থন জানিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে অধিকতর আলোচনা হবে খুবই মূল্যবান।
রিচার্ডসন জানান, ২০১৪ সালে এক গণভোটে ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে ভোট দেয়ার পর থেকে মার্কিন নৌ-বাহিনী রুশ নৌ-বাহিনীর সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
চলতি বছর ওয়াশিংটনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উত্থাপনের প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলে রুশ ও মার্কিন বিমানের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে পারমাণবিক বিষয় নিয়েও বিত-া বেড়েছে।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার দ্বারপ্রান্তে এক বছর ধরে সামরিক সমাবেশ ঘটানোর জবাবে রাশিয়া গত অক্টোবরে তার পশ্চিম সীমান্তে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ন্যাটোর সামরিক মহড়ার অংশ হিসাবে পূর্ব-ইউরোপের আকাশে তিনটি দীর্ঘ পাল্লার বোমারু বিমান উড্ডয়ন করায়।
এসব টানাপোড়েন অক্টোবরের প্রথম দিকে আরও বেড়ে যায় যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সমরাস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম সমৃদ্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল যুদ্ধ নিয়ে সম্পাদিত চুক্তি স্থগিত ঘোষণা করেন।
সূত্র: আল-জাজিরা থেকে অনুবাদ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ