,

৪০০ হোন্ডা চালকদের কাছ থেকে ইউপি চেয়ারম্যান চাঁদা নিচ্ছে

images-6নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগরের পূর্ব অঞ্জলের ৬ ইউনিয়নের প্রায় ৪০০ হোন্ডা চালকদের কাছ থেকে নবীনগরে নাটঘর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা চাঁদা দাবী করে তিন মাস যাবৎ টাকা নিচ্ছে অভিযোগ পাওয়া গেছে। এবং চাঁদা না দিলে এই রোডে মটরসাইকেল চলাচল করা যাবেনা বলে সাফ জানিয়ে দেন ইউপি চেয়ারম্যান। তবে চেয়ারম্যান তা অস্বীকার করে বলেন রাস্তা সংস্কারের জন্য কিছু টাকা নেয়া হচ্ছে।

চালকরা জানান ,নবীনগর টু রসুলপুর পর্যন্ত প্রায় ৯ বছর ধরে হোন্ডা চালাচ্ছে চারশত হোন্ডা চালক। হঠাৎ ৫ ইউনিয়নের হোন্ডা চালকদের কাজ থেকে নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কাসেম মিয়া তিন মাস যাবৎ তাদের কাজ থেকে কুড়িঘর হয়ে রসুলপুর যেতে হলে প্রতি হোন্ডা চালকের কাজ থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবী নিচ্ছেন। কিন্তু পেঠের দায়ে হোন্ডা চালাতে গরীব চালকরা বাধ্য হয়ে দিতে হচ্ছে এই টাকা। আজ শনিবার (০৩.১২) সকালে ৫ ইউনিয়নের চালকরা হোন্ডা চলাচল বন্ধ করে রাস্তায় জরো হয়ে প্রতিবাদ জানায়। তাদের সকলের একটাই দাবী এই চাঁদা আমরা প্রতিমাসে দিতে পারবোনা, প্রতিদিন জিপি বাবদ ২০ টাকা করে দিতেই অনেক কষ্ট হয়। চালকরা আরো জানায়, এক সপ্তাহ পূর্বে নবীনগর উপজেলার মাটি ও মানুষের প্রানের চেয়েও প্রিয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও সদর থানার ওসি সাহেব এ বিষয়টি শেষ করে দিয়ে বলে ছিল চালকদের কাজ থেকে যেন কোন টাকা নেয়া না হয়। কিন্তু চেয়াম্যান তা মানছেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মো: আজিজুল ইসলাম বলেন, কেউই আমাকে লিখিত অভিযোগ দেইনি, অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা নিব।
এবিষয়ে শিবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম বলেন, তাদের অভিযোগ শুনেছি, এবং সংসদ সদস্য এব্যাপারে নিশেধ করার পরও চেয়ারম্যান মানছে না।
নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাসেম মিয়া বলেন বছরে ৩শত টাকা ও প্রতিদিন ২০ টাকা করে নিয়ে রাস্তা সংস্কার জন্য তা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা