,

শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপনে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

fb_img_1480949955402নবীনগর প্রতিনিধি : লাউরফতেহপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামের শিশুদের  জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম দুইগ্রামের জনসাধারণের সাথে মতবিনিময় করেন। দুইগ্রামে প্রায় দুইশত পরিবার বসবাস করলেও গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পার্শ্ববর্তী টানচারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করতে হয়। উপযুক্ত জায়গা চিহ্নিত করতে ও আগ্রহী জমিদাতা খুঁজে বের করতে তিনি এ মতবিনিময়ের উদ্যোগ গ্রহন করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ  ইমতিয়াজ আহমেদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম। সভায় ইউপি চেয়ারম্যান আশ্রয়ন ও গুচ্ছগ্রামের ছেলেমেয়েদের স্বার্থে প্রয়োজনীয় জমি দান করার ও উক্ত জমি ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তার এ অবদান এলাকার মানুষ চিরদিন মনে রাখবে। প্রাথমিক শিক্ষা সচিব মহোদয়ের নামে দলিল সম্পাদন ও নামজারী সম্পন্ন হলে দ্রুততার সাথে বিদ্যালয় স্থাপন করা হবে মর্মে উপজেলা নির্বাহী অফিসার সকলকে আশ্বস্থ করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এ উদ্যোগকে স্থানীয় জনগণ ভূয়সী প্রশংসা করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে