,

‘পরিচালকদের সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক’

 

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক পরিচালকদের দু’মেয়াদের বেশি দায়িত্ব পালনের প্রস্তাবের সমালোচনা করেছেন সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ । বলেন, এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় একটি চক্র তৈরি হতে পারে। পরিচালকদের জন্যে সিআইবি রিপোর্ট নেয়া বাধ্যতামূলক রাখারও আহ্বান জানান তিনি।

image-9478

সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত বার্ষিক ব্যাংকিং কনফারেন্সের শেষ দিনের প্রথম সেশনে মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন। বিআইবিএম মহাপরিচালক ড. তৌফিক আহমেদ এতে সভাপতিত্ব করেন।

ব্যাংকে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় জোরালো আইনী কাঠামো তৈরির তাগিদ দিয়ে তিনি বলেন, ব্যাংকে মালিকদের অর্থায়ন বড়জোর ১০ শতাংশ। আর বাকী অর্থ সাধারণ আমানতকারীদের। কিন্তু পরিচালনা পর্ষদে তাদের কোন প্রতিনিধি থাকে না। এ জন্যে শুধু আইনী কাঠামো দিয়েই তাদের আমানতের নিরাপত্তা দিতে হবে।

ব্যাংক পরিচালকদের দু’মেয়াদের বেশি দায়িত্ব পালনের প্রস্তাবের সমালোচনা করে ইব্রাহীম খালেদ বলেন, ব্যাংকিং খাতের এই ধারা আমানতকারিদের অধিকারও সুরক্ষা করে না। এটি পুরোপুরি অযৌক্তিক।

তিনি আরো বলেন, ব্যাংক পরিচালক নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানূমতির প্রক্রিয়াটি ঠিক নয় বলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) যে দাবি করেছে, সেটা অযৌক্তিক। তারা এটি প্রধান নির্বাহী নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে মিলিয়েছেন। তবে মনে রাখতে হবে, প্রধান নির্বাহীও কিন্তু পদাধিকার বলে ব্যাংকের পরিচালক।

মূল প্রবন্ধে বলেন, ব্যাংকিং খাতের মোট পরিচালনা মূলধন আসে দুটি উৎস থেকে। একটি, উদ্যোক্তাদের পরিশোধিত মূলধন, অন্যটি গ্রাহকের আমানত। উদ্যোক্তাদের মূলধন ১০ শতাংশের নিচে। কিন্তু গ্রাহকের আমানত হলো ৯০ শতাংশ। ফলে যদি কোন ব্যাংক ব্যর্থ হয়ে যায়, তাতে উদ্যোক্তারা হারাবেন ১০ শতাংশ। কিন্তু ৯০ শতাংশ অর্থ যাবে আমানতকারিদের। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় উদ্যোক্তোদের পরিচালকদের দুই মেয়াদের থাকতে দেয়া যাবে না।

অনুষ্ঠানে বক্তারা বেসরকারি ব্যাংকগুলোকে পল্লী অঞ্চলে শাখা কার্যক্রম চালুর আহ্বান জানান। বলেন, পল্লী অঞ্চলে আর্থিক মুনাফা কম থাকায়, শাখা কার্যক্রম চালুতে অনীহা রয়েছে বেসরকারি ব্যাংকের। সামজিক মুনাফা খুব একটা বিবেচনায় নেয়া হয় না।

দুই দিনব্যাপী ব্যাংকিং কনফারেন্স শুরু হয়েছে রোববার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এর উদ্বোধন করেন। কনফারেন্সে ২৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে