মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে’

 

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পৃথিবীর প্রায় সব দেশ ও আন্তর্জাতিক সংস্থা আমাদের পাশে আছে। এমনকি আসিয়ান জোটের কয়েকটি দেশও বিষয়টি সুরাহার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমার এই জোটের সদস্য।

image-9499

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীও গত পরশু দিন হাঙ্গেরি সফরের সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলেছেন। আমরা সেই লাইনে কাজ করছি। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। আশা করা যায়, এই সম্মেলন সমস্যার সমাধানে সাহায্য করবে।

মন্ত্রী আরও বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। বিষয়টি নিয়ে অং সান সু চির সাথে আমার কথা হয়েছে। তার বক্তব্য আশাব্যঞ্জক। তবে তার দেশের ভেতরেও সমস্যা আছে। এটা সবাই জানেন। সব মিলিয়ে বিষয়টি সংবেদনশীল পর্যায়ে আছে।

সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া দিয়ে বাংলাদেশ ১৬ বছরে ৬ হাজার ৮৫৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা আয় করেছে। ২০০১ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রতিবছর গড়ে আয় হয়েছে ৪৩৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২৬৪ টাকা। মন্ত্রী বলেন, ২০০১ সালে আয় ছিল ১৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা। ২০১৫ সালে আয় হয়েছে ৬৪৪ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩৮৮ টাকা। এ বছর প্রথম ৮ মাসে আয় হয়েছে ৫৬৬ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৯০৩ টাকা। ২০১২ সালে সর্বোচ্চ ৭৭৯ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার আয় হয়েছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অধিকাংশ দেশে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব কোনো ভবন নেই। তবে চীনের বেইজিং, বেলজিয়ামের ব্রাসেলস, ভারতের দিল্লি ও কলকাতা, যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউইয়র্ক, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ও জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন রয়েছে।

নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে বিদেশের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি আটক আছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৯৭ জন ভারতে এবং মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন আটক আছে।

ভারতীয় ভিসা সহজ করা বিষয়ে আবদুস শহীদের সম্পূরক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আগের তুলনায় উন্নত ও সহজতর হয়েছে। তবে এটি আরও সহজ করার জন্য ভারতের সাথে আলোচনা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের