,

বৃদ্ধাশ্রমে চিত্রনায়িকা ববি

 

বিনোদন ডেস্ক :‘সকাল থেকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে আছি। এখানে বৃদ্ধদের সঙ্গে কয়েকদিন থাকব। তাদের সুখ-দুঃখের কথা শুনছি। কেন তারা আশ্রমে এসছেন? আবার অনেকে কেন আশ্রমে আসতে চাচ্ছেন। এসব বিষয় জানতে পেরে ভালো লাগছে। এভাবেই কথাগুলো বলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
boby1480937605
বাস্তবে না কি সিনেমার দৃশ্যের প্রয়োজনে? এমন প্রশ্নের জবাবে ববি বলেন, ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার শুটিংয়ের প্রয়োজনে গাজীপুর বৃদ্ধাশ্রমে এসেছি। এখানে এসে সত্যি ভালো লাগছে বৃদ্ধ লোকজনদের সঙ্গে মিশতে পেরে। এ ধরনে কাজ আমাদের করা উচিৎ।’

তিনি আরো বলেন, ‘এ সিনেমায় সমাজসেবী ও একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। এখানে অভিনয় করতে এসে সত্যি মানবতার সেবায় কাজ করার ইচ্ছেটা আরো বেড়ে গেল। বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছেটা বেড়ে গেল।’

সরকারি অনুদানের এ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা এস ডি রুবেল। সিনেমাটি নির্মাণ করছেন স্বপন চৌধুরী।

এস ডি রুবেল অভিনীত ‘এভাবেই ভালবাসা হয়’ শিরোনামের সিনেমাটি ২০১০ সালে মুক্তি পায়। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ সিনেমায় রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়িকা শাবনূর।

ববি সম্প্রতি ‘বিজলী’ শিরোনামের চলচ্চিত্রের গানের শুটিং করে দেশে ফিরেছেন। সুপারহিরোইন ঘরানার এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। তার বিপরীতে রয়েছেন কলকাতার মডেল রণবীর। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। এছাড়াও আরো অভিনয় করছেন- ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে।

এছাড়াও ইফতেখার চৌধুরীর ‘মালটা’শিরোনামের সিনেমাটিতেও অভিনয় করছেন ববি। এ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন- বলিউড অভিনেতা ভাটশাল শেঠ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা