,

সিআরপিতে কেমন আছে খাদিজা

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস এখন সাভারের সিআরপিতে চিকিৎসাধীন। রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে গত ২৮ নভেম্বর তাকে সিআরপিতে পাঠানো হয়। সেখানে নেয়ার একদিন পর থেকে তাকে ফিজিওথেরাপির দিচ্ছেন চিকিৎসকরা।সোমবার খাদিজার বাবা মাসুক মিয়া ও ভাই শাহীন আহমদ বিবার্তাকে এসব তথ্য জানিয়েছেন।

image-9447

তারা জানান, খাদিজা ভালোই আছে। সে সবার সাথে কথা বলতে পারছে। প্রতিদিন সে সিলেটে থাকা স্বজনদের সাথে কথা বলছে। এছাড়া প্রবাসী স্বজনদের সাথে কথা বলছে। নিয়মিত খাচ্ছে এবং ঘুমাচ্ছে।

তারা ডাক্তারের বরাত দিয়ে আরো জানান, খাদিজাকে দীর্ঘ দিন ফিজিওথেরাপি দেয়া লাগবে। কত দিন লাগতে পারে জানতে চাইলে খাদিজার ভাই শাহিন বলেন, দুই থেকে তিন মাস ফিজিওথেরাপি লাগবে।

এদিকে, খাদিজার উপর হামলাকারী বদরুল আলমের বিচার শুরু হয়েছে। স্বয়ং খাদিজাও সেই বদরুলের বিচার দাবি করেছেন। সম্প্রতি তিনি সাভাবে সংবাদিকদের কাছে বদরুলের বিচারের কথা জানান।

প্রসঙ্গত, খাদিজা আক্তার নার্গিস সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে। সে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। গত ৩ অক্টোবর বখাটে বদরুলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম হন তিনি। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় স্কয়ার হাসপাতালে। এ সময় তার জিসিএস ছিল মাত্র ৫। সম্পূর্ণ অচেতন অবস্থা ছিল তার। বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। পরে লাইফ সাপোর্ট দিয়ে তাকে নিবিড় পরিচার্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়।

সেখানে সি.টি. স্ক্যান করে দেখা যায়, ব্রেনের বিভিন্ন অংশ গুরুতর আক্রান্ত এবং মিডলাইন থেকে সরে গেছে। এ অবস্থায় তাকে সাথে সাথেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে নিউরোসার্জারী বিভাগের কনসালট্যান্ট ডা. এ এম রেজাউল সাত্তারের নেতৃত্বে মস্তিস্কে ডিকমপ্রেসিভ সার্জারি করা হয়। পরে আইসিইউতে ধীর গতিতে তার অবস্থার উন্নতি হয়।

গত ১৭ অক্টোবর অর্থোপেডিক বিভাগের ডা. মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে খাদিজার ডান হাতে মাল্টিপল ফ্লিক্সার টেনটন রিপেয়ার করা হয়। এছাড়াও ওই সময় ট্রেথসটমি করা হয়, যা ১৯ অক্টোবর ক্লোজ করা হয় এবং তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

৭ নভেম্বর একসাথে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসরা আবার অপারেশন করেন। সর্বশেষ ৮ নভেম্বর সার্বিক অবস্থা উন্নতি হওয়া খাদিজাক কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে খাদিজার জিসিএস ১৫ রয়েছে। এটা মানুষের স্বাভাবিক জিসিএস বলে জানান ডাক্তাররা। গত সোমবার ২৮ নভেম্বর তাকে সাভারের সিআরপিতে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে