,

আশুগঞ্জ সার কারখানায় যান্ত্রিক ক্রটির কারণে আবারো উৎপাদন বন্ধ

20154নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় যান্ত্রিক ক্রটির কারণে আবারো উৎপাদন বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ সার কারখানার। গ্যাস সরবরাহ বন্ধের পর দীর্ঘ ৭মাস বন্ধের পর গত ৩০ নভেম্বর কারখানাটির উৎপাদন শুরু হলেও চালু ৫দিনের পর আজ আবারো বন্ধ হয়েছে কারখানাটি। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, আজ সোমবার ভোরে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটির দেখা দিয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। তবে মেরামত শেষে কারখানা উৎপাদনে আসতে অন্তত তিন দিন সময় লাগবে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান জানান, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় কমান্ডএরিয়া ভুক্ত জেলায় সার সংকটের কোন সম্ভাবনা নেই।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা