,

জনগন যে রায় দেয় তা মেনে নেবো : আইভী

iviনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটে মানুষ যে রায় দেবে, তা মেনে নেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নামার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজধানী লাগোয়া এই সিটির সাবেক মেয়র।

রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এবারই প্রথম দলীয় প্রতীকে এ সিটির নির্বাচন হবে। মেয়র পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন ধানের শীষ; বিপ্লবী ওয়ার্কাস পার্টির মাহবুবুর রহমান ইসমাইল কোদাল; এলডিপির কামাল প্রধান ছাতা; ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ হাতপাখা; কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস হাতঘড়ি; ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুর হক মিনার প্রতীক পেয়েছেন।

পরে সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, আইভী নৌকা থেকে বিছিন্ন নয়, নৌকা আইভী থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইভীর নাড়ির স্পন্দন। জনগণও আইভী ও নৌকা থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং আমরা এক সাথে, একযোগে কাজ করব। কেউ কারও থেকে ছোট বা বড় নয়। গণরায় অবশ্যই মেনে নেব। গণরায়ে যেটা হবে সেটাই মেনে নেব। নারায়ণগঞ্জে তাকে মনোনয়ন দেওয়ায় তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। নারায়ণগঞ্জের ভোটাররা নৌকায় রায় দেবে এমন আশা প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী বলেন, আশা করি নারায়ণগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে আমাকে পুনরায় সুযোগ করে দেবে।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন জয়ের জন্য লড়ছেন। নারায়ণগঞ্জের বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী ২০১১ সালে দলের স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতার বিরোধিতার মধ‌্যে প্রার্থী হয়ে দলের আরেক নেতা এ কে এম শামীম ওসমানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি