,

দিনাজপুরে গুলিতে নিহত ৩ যুবকের বাড়ি নাটোর শহরে

sabbir-abdullahনাটোর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন যুবকের বাড়ি নাটোর শহরে বলে নিশ্চিত করেছে তাদের পরিবার।

নিহতরা হলেন— নাটোর শহরের কানাইখালী মহল্লার প্রয়াত সোনা মিয়ার ছেলে নাটোর পৌর যুবলীগের সদস্য রেদোয়ান আহমেদ সাব্বির, একই মহল্লার হাফেজ লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ ও রথবাড়ি কালুর মোড় এলাকার কালু মিয়ার ছেলে সোহেল।

তাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

এর আগে সাব্বিরের মা রুখসানা বেওয়া বাদী হয়ে রোববার রাতে তিনজনের নিখোঁজ হওয়ার ঘটনায় নাটোর থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার থেকে র‌্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে সোমবার দুপুরে যুবলীগের পক্ষ থেকে নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যুবলীগ সদস্য সাব্বিরসহ তিনজনকে হত্যার সঠিক তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে তাদের যারা তুলে নিয়ে গেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব,সদর থানা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু ও পৌর যুবলীগের আহ্বায়ক সাইম হোসেন উজ্জল।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান মিজান নিহত তিন যুবকের পরিচয় নিশ্চিত করে জানান, সাব্বিরের বিরুদ্ধে ১২টি ও সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা আছে। তবে আব্দুল্লাহর বিরুদ্ধে সদর থানায় কোনও মামলা নেই বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি