,

পাকিস্তানের সাহায্য ছাড়া এক মাসও টিকবে না তালেবানরা : আশরাফ গনি

1480916133আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান আশ্রয় না দিলে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা এক মাসও টিকবে না। সেজন্য বলছি, কোনো আর্থিক সাহা‌য্য লাগবে না, কেবল জঙ্গিদের মদদ দেয়াটা বন্ধ করুন।

ভারতের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া কনফারেন্স’ -এ রবিবার পাকিস্তানের উদ্দেশে এই কথাগুলো বললেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

আফগানিস্তানে জঙ্গিদের বাড়বাড়ন্তের জন্য বহুদিন ধরেই পাকিস্তানকেই দায়ী করে আসছে আফগান সরকার। হামিদ কারজাইয়ের সময় থেকেই ইসলামাবাদের সঙ্গে কাবুলের দূরত্ব বাড়তে শুরু করে। বর্তমানে সেই সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে।

‘হার্ট অব এশিয়া কনফারেন্স’ -এ আশরাফ গনি আরও বলেন, আফগানিস্তানের পুর্নগঠানের জন্য পাকিস্তান ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অর্থ আফগানিস্তানের লাগবে না। বরং ওই অর্থে নিজ দেশের জঙ্গি দমন করুক পাকিস্তান।

সীমান্তের সন্ত্রাসবাদ নিয়ে বেকায়দায় আফগানিস্থান। আফগানদের মাটিতে নাশকতা চালানোর সব ছক ও আর্থিক সাহা‌য্য ‌যে পাকিস্তান থেকেই জঙ্গিরা পেয়ে থাকে তা আরও একবার মনে করিয়ে দেন গনি।

আফগান প্রেসিডেন্ট বলেন, আমাদের এখন জঙ্গি দমনের জন্য সাহা‌য্য চাই। কারা জঙ্গিদের আর্থিক সাহা‌য্য করছে সেটা খুঁজে বের করাই এখন প্রধান কাজ।

গনি বলেন, কোনো দোষারোপের রাস্তায় ‌যেতে চায় না আফগানিস্থান। বরং পাকিস্তান স্পষ্ট করে বলুক, জঙ্গিদের দমন করতে তারা এখনও প‌র্যন্ত কী করেছে। গত বছরই আফগানিস্তানে সব থেকে বেশি হামলা করেছে জঙ্গিরা। পাকিস্তান ‌যদি আশ্রয় না দেয় তাহলে এক মাসও আফগানিস্তানে টিকতে পারবে না জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা