,

শাপেকোয়েনস-স্মরণ করলো আর্জেন্টিনার ক্লাবগুলো

riverplateস্পোর্টস ডেস্ক : শাপেকোয়েনসের শোক ফুটবল বিশ্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি। সমবেদনা জানানো আর শ্রদ্ধা নিবেদন চলছেই। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের শাপেকোয়েনস ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তাদের স্মরণে বিভিন্ন দেশের ক্লাবগুলো কালো আর্মব্যান্ড পরে খেলছে। ম্যাচ শুরুর আগে পালন করছে নীরবতা। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দুই ক্লাব রিভারপ্লেট আর ইন্দিপেন্দিয়েন্তে শোক আর শ্রদ্ধা জানাল ভিন্ন পন্থায়।

সমবেদনা জানাতে রিভারপ্লেট রোববার প্রিমিয়ার লিগে ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে খেলতে নেমেছিল শাপকোয়েনসের সবুজ রঙের জার্সি পরে। আর ইন্দিপেন্দিয়েন্তের খেলোয়াড়েরা খেলেছেন শাপেকোয়েনসের নিহত ফুটবলারদের নাম নিজেদের জার্সিতে লিখে নিয়ে।

আর্জেন্টিনার আরেক ক্লাব বোকা জুনিয়র্সও প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে শাপেকোয়েনসের খেলোয়াড়দের স্মরণ করে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায়।

কলম্বিয়ার ক্লাব ন্যাশিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম লেগের ম্যাচ খেলতে যাওয়ার পথে গত ২৯ নভেম্বর ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় পড়েন শাপেকোয়েনস ক্লাবের খেলোয়াড়-স্টাফরা। এই দুর্ঘটনায় সব মিলিয়ে ঝরে পড়ে ৭১টি তাজা প্রাণ। সূত্র: এএফপ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা